আন্তর্জাতিক

অবৈধভাবে অবস্থানকারীদের নিয়ে নতুন পরিকল্পনায় ম্যাক্সিকো

ম্যাক্সিকো নাগরিগ
ম্যাক্সিকো নাগরিগ

ট্রাম্পের অবৈধ অভিবাসী বিরোধী ঘোষণায় যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি অবৈধভাবে অবস্থানকারী নাগরিগদের নিয়ে নতুন পরিকল্পনা করছে ম্যাক্সিকো সরকার। মেক্সিকো প্রেসিডেন্ট পেনা নাইতোর মুখপাত্র বলেছেন, ট্রাম্পের সঙ্গে এ বিষয়টি নিয়ে আলোচনা করবেন।

আর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ আশাবাদ ব্যক্ত করেছেন, সিরিয়ায় সন্ত্রাসবিরোধী লড়াইয়ে মিত্র হবেন ট্রাম্প। এছাড়াও যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে স্থুল জাতীয়তাবাদের উত্থানের বিষয়ে সতর্ক করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ডোনাল্ড ট্রাম্প সেদেশ থেকে অবৈধ অভিবাসিদের বিতাড়িত করার ব্যাপারে তার অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।

ট্রাম্পের এ ঘোষণায় যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করা মেক্সিকান নাগরিগদের বিষয়ে ভাবছে দেশটির সরকার। মেক্সিকো প্রেসিডেন্টের মুখপাত্র বলেছেন, প্রেসিডেন্ট পেনা নাইতো ট্রাম্পের সঙ্গে এ বিষয়টি নিয়ে আলোচনা করবেন।

দ্বিপাক্ষিক আলোচনায় আন্যান্য বিষয়ের সঙ্গে অভিবাসন বিষয়টি গুরত্ব পাবে।

এদিকে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, তিনি আশা করেন যে ট্রাম্প সিরিয়ায় সন্ত্রাসবিরোধী লড়াইয়ে মিত্র হবেন।

পুর্তগালের রাস্ট্রীয় টেলিভিশন আরটিপিকে দেয়া এক সাক্ষাতকারে আসাদ বলেন, ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে গেলেই তিন সিরিয়ার মিত্র হবেন, যেমন রাশিয়া ও ইরান হয়েছে। আইএস নির্মূলে ট্রাম্প যে প্রতিশ্রুতি দিয়েছেন তা কতোটা বাস্তবায়ন করেন সেটাই দেখার বিষয়।

এদিকে, যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে স্থুল জাতীয়তাবাদের উত্থানের বিষয়ে সতর্ক করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রেসিডেন্ট হিসেবে শেষ বিদেশ সফরে গ্রীসে একথা বলেন ওবামা।

বর্ণ, ধর্ম বা গোষ্ঠীগত বিভাজনের বিপদ সম্পর্কে যুক্তরাষ্ট্র সতর্ক বলে মন্তব্য করেন তিনি বলেন, ট্রাম্পের বিজয় মার্কিন জনগণের ‘পরিবর্তন আকাঙ্ক্ষার’ ফসল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ