যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর প্রথম কোনো দেশের সরকার প্রধান হিসেবে দেশটির নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে।
নিউইয়র্কে আজই এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছুই জানা যায়নি বলে জানিয়েছেন জাপানের কর্মকর্তারা।
এদিকে, প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত ডেমোক্র্যেট প্রার্থী হিলারি ক্লিনটন মার্কিনিদের তাদের মূল্যবোধ সমুন্নত রাখার আহবান জানিয়েছেন।
গত সপ্তাহে অনুষ্ঠিত নির্বাচনে পরাজয়ের পর এই প্রথমবারের মতো জনসমক্ষে এলেন তিনি। ওয়াশিংটন ডিসিতে দেয়া বক্তৃতায় হিলারি বলেন, এই নির্বাচন অনেক আমেরিকানকে আত্ম-অনুসন্ধানে উদ্বুদ্ধ করবে।
গত সপ্তাহে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পপুলার ভোটে জয় পেলেও ইলেক্টোরাল ভোটে ট্রাম্পের কাছে হেরে যান হিলারি।