আন্তর্জাতিক

মোজাম্বিকে জ্বালানি তেলবাহী ট্রাক বিস্ফোরণ, নিহত ৭৩

মোজাম্বিকে জ্বালানি তেলবাহী ট্রাক বিস্ফোরণ, নিহত ৭৩
মোজাম্বিকে জ্বালানি তেলবাহী ট্রাক বিস্ফোরণ, নিহত ৭৩

দক্ষিণ আফ্রিকার দেশ মোজাম্বিকে জ্বালানি তেলবাহী একটি ট্রাক বিস্ফোরিত হয়ে কমপক্ষে ৭৩ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সীমান্তবর্তী টেট প্রদেশের ক্যাপহিরিদজ্যাং গ্রামে এ ঘটনায় তারা নিহত হন।

বিবিসি সূত্রে জানা গেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় টেটে প্রদেশের একটি গ্রামে মালাওয়ি সীমান্তের কাছের ওই বিস্ফোরণে আহত হয়েছেন শতাধিক মানুষ। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়, জ্বালানি তেলবাহী লরি থেকে গ্রামবাসীরা তেল নিতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, আহতদের স্থানীয় টেটে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বন্দরনগরী বেইরা থেকে তেল নিয়ে ওই লরিটি মালাওয়ির দিকে যাচ্ছিল।

দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন মোজাম্বিকের তথ্য মন্ত্রণালয়ের পরিচালক জোয়াও মানাসিস।

বিশ্বের দরিদ্র দেশগুলোর অন্যতম মোজাম্বিকের দুই কোটি ৪০ লাখ মানুষের অর্ধেকের বেশিই দারিদ্র্য সীমার নিচে বাস করে।

পর্তুগালের কাছ থেকে ১৯৭৫ সালে স্বাধীনতা পায় মোজাম্বিক। তবে ১৯৯২ সালে শেষ হওয়া ১৬ বছরের গৃহযুদ্ধের প্রভাবে আর দাঁড়াতে পারেনি দেশটি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ