বিলুপ্ত ট্রাম্প বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে প্রতারণার ৩টি মামলা আড়াই কোটি ডলার ক্ষতিপূরণ দিয়ে নিষ্পত্তি করছেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, তিনি ক্ষতিপূরণ দিয়ে এ মামলার নিষ্পত্তি করবেন না। বলেন, এই মামলায় তার জয় হবে।
২০১০ সালে বন্ধ হয়ে যাওয়া ট্রাম্প বিশ্ববিদ্যালয়টির কর্মকাণ্ডকে প্রতারণামূলক বলে উল্লেখ করেছেন নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল এরিক শ্লেইডারম্যান বলেন, বিশ্ববিদ্যালয়টি ছাত্র ভর্তি করার জন্য মিথ্যা প্রতিশ্রুতি দিতো।
আড়াই কোটি ডলার ক্ষতিপূরণ পাওয়ার বিষয়টিকে ৬ হাজার শিক্ষার্থীর বিরাট জয় বলে উল্লেখ করেন এরিক।
নিস্পত্তি হওয়ার আগে আগামী ২৮ নভেম্বর একটি প্রতারণা মামলার বিচার শুরু হওয়ার কথা ছিল। তবে এ বিষয়ে ট্রাম্পের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: