আন্তর্জাতিক

আসামে উলফার হামলা: নিহত ৩ ভারতীয় সেনা

আসামে উলফার হামলা
আসামে উলফার হামলা
আসামে আবারো সশস্ত্র বিদ্রোহী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা) হামলায় সেনা কনভয়ের ৩ ভারতীয় সেনা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ৪ জন সেনা সদস্য। শনিবার রাজধানী গোয়াহাটি থেকে ৫০০ কিলোমিটার দূরে আপার আসামের তিনসুকিয়া জেলার বুরহি দিহিং রিজার্ভ ফরেস্ট এলাকায় এ ঘটনা ঘটে। ভোরে একটি সেনা কনভয় ওই এলাকা দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে পুতে রাখা বোমা বিস্ফোরণে ২টি ট্রাক ও একটি জিপ ক্ষতিগ্রস্ত হয়। কনভয় থেমে গেলে রকেট প্রোপেলড গ্রেনেড ও একে ফোরটি সেভেন নিয়ে হামলা চালায় উলফার সদস্যরা। এ সময় ঘটনাস্থলেই তিন সেনা সদস্যের মৃত্যু হয়। গুরুতর আহত কয়েকজনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিদ্রোহী গোষ্ঠীটির সামরিক প্রধান পরেশ বড়ুয়া এ হামলার দায় স্বীকার করেছেন। এদিকে, হামলা চালিয়ে জঙ্গিরা নিরাপদে সটকে পড়ে— তাদের সন্ধানে ব্যাপক তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা, পুলিশ ও প্যারামিলিশিয়া বাহিনী। এর আগে গত বুধবার বুরহি দিহিং রিজার্ভ ফরেস্ট এলাকার কাছে পেঙ্গেরি চা বাগানে রুপিভর্তি একটি গাড়িতে উলফার হামলায় একজন নিহত ও ২ জন আহত হন। (সূত্র: বিবিসি)
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ