আন্তর্জাতিক

সংশ্লিষ্ট খবর:

  • ট্রেন দুর্ঘটনা: ‘বাবাকে খুঁজে পাচ্ছি না’ আকুতি মেয়ের

ভারতে ট্রেনের বগি লাইনচ্যুত, নিহত ১০০

ট্রেনের বগি লাইনচ্যুত
ট্রেনের বগি লাইনচ্যুত

ভারতের উত্তর প্রদেশের কানপুরের কাছে ইন্দোর-পাটনা এক্সপ্রেস ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে কমপক্ষে ১০০ জন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দেড় শতাধিক যাত্রী। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতের স্থানীয় সময় রোববার ভোরে উত্তর প্রদেশের কানপুরের কাছে ইন্দোর-পাটনা এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়। এতে হতাহত হন কয়েকশ যাত্রী। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

টেলিভিশন ফুটেজে দেখা যায়, দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া বগিগুলো একটি আরেকটির ওপর উঠে রয়েছে। ২টি কোচ একেবারে বিধ্বস্ত হয়েছে— নিহতদের বেশিরভাগই এ ২টি কোচের।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ভোর ৩টার পর কানপুর থেকে ১০০ কিলোমিটার দূরে পাখরায়ানের কাছে দুর্ঘটনাটি ঘটে। অধিকাংশ যাত্রী ঘুমিয়ে থাকায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

ভারী যন্ত্রপাতি দিয়ে বগিগুলো কেটে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত বগির মধ্যে আরও যাত্রী আটকে রয়েছেন কি-না? তা তল্লাশি করে দেখছেন উদ্ধারকর্মীরা।

দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, রেললাইনে ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলমন্ত্রী সুরেশ প্রভুসহ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রেলমন্ত্রী জানান, ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে, নিহতের পরিবারদের ক্ষতিপূরণ দেওয়া হবে।

আর দুঘটনায় হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ