আন্তর্জাতিক

ট্রাম্পের সঙ্গে মিট রমনির বৈঠক

ছবি নাই
ছবি নাই

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অন্যতম কড়া সমালোচক মিট রমনির সঙ্গে বৈঠক করেছেন।

ট্রাম্প তার প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রীর পদে রমনিকে বিবেচনা করছেন বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে। তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি ২০১২ সালের রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী রমনি।

যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার তার কড়া সমালোচক রিপাবলিকান পার্টির মিট রমনির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের বিষয়ে বিস্তারিত কিছু জানা না গেলেও ৮০ মিনিট ধরে চলা এ বৈঠক শেষে ট্রাম্প বলেন, রমনির সঙ্গে তার চমৎকার আলোচনা হয়েছে আর রমনি বলেছেন আলোচনা অনেক দূর যাবে।

ট্রাম্প তার প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রীর পদে রমনিকে বিবেচনা করছেন বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে এরইমধ্যে ইঙ্গিত দেয়া হচ্ছে। এ ব্যাপারে রমনিকে প্রশ্ন করা হলে, তিনি কোন জবাব দেননি।

নির্বাচনী প্রচারাভিযানকালে ট্রাম্প ও রমনির মধ্যে তুমুল বাগযুদ্ধ চলে।

ট্রাম্পকে প্রতারক বলে গাল দেন ২০১২ সালের রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী মিট রমনি।

এদিকে, ট্রাম্প তার প্রশাসনের গুরুত্বপূর্ণ তিনটি পদে তিন কট্টরপন্থীকে নিয়োগের ঘোষণা দিয়েছেন। ট্রাম্পের দলের পক্ষ থেকে শুক্রবার এক বিবৃতিতে বলা হয়, তিনজনই ট্রাম্পের সরকারে থাকার বিষয়টি অনুমোদন করেছেন।

এদের মধ্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হচ্ছেন ট্রাম্পের ঘনিষ্ট সহযোগী অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল মাইকেল ফ্লিন, অ্যাটর্নি জেনারেল হচ্ছেন আলাবামার সিনেটর জেস সেসনস। আর কানসাসের কংগ্রেসম্যান মাইক পম্পেও হবেন সিআইয়ের পরিচালক।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ