আন্তর্জাতিক

আলেপ্পোয় যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান

আলেপ্পোয় যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান
আলেপ্পোয় যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান

সিরিয়ার আলেপ্পো শহরে যুদ্ধ বন্ধে জাতিসংঘের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দেশটির সরকার।

গতকাল রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘের পরিকল্পনায় বলা হয়, বিদ্রোহী যোদ্ধা প্রত্যাহার করা হলে বিদ্রোহী-অধ্যুষিত পূর্ব আলেপ্পো বিরোধীদের নিয়ন্ত্রণে থাকবে।

গতকাল সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম দামেস্কে জাতিসংঘের সিরিয়া-বিষয়ক দূত স্তেফান দো মিস্তুরার সঙ্গে বৈঠক করেন। বৈঠকের সময় জাতিসংঘের প্রস্তাব প্রত্যাখ্যান করেন সিরীয় পররাষ্ট্রমন্ত্রী।

জাতিসংঘের পরিকল্পনাকে জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিহিত করেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম।

যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস জানায়, তিন সপ্তাহের যুদ্ধবিরতির পর গত মঙ্গলবার থেকে আলেপ্পোর বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকায় নতুন করে বোমা হামলা শুরু করে সরকারের অনুগত সেনারা। এতে শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন।

এদিকে, সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত আলেপ্পো নগরীর পশ্চিমাঞ্চলের রোববার একটি স্কুলে বিদ্রোহীদের রকেট হামলায় অন্তত সাত শিশু নিহত হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ খবর জানায়।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রথমে ১০ জন নিহত হয় বলে জানানো হয়। তবে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা পরে জানায়, সাত শিশু ও এক নারীসহ মোট আটজন নিহত হয়েছে।

পুলিশ সূত্রের বরাত দিয়ে সানা জানায়, ফুরকান এলাকায় একটি স্কুলে ওই রকেট হামলা হয়। এতে অপর ৩২ জন আহত হয়েছে।

সংবাদ সংস্থাটি আলেপ্পো নগরীর পশ্চিমাঞ্চলেও রকেট হামলা হয়েছে।

ব্রিটেন-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও এই রকেট হামলায় সাত শিশু নিহত হওয়ার খবর জানিয়েছে।

অবজারভেটরির হিসেব অনুযায়ী পশ্চিম আলেপ্পোতে গত দুই দিনে নয় শিশুসহ ১৩ জন নিহত হয়েছে।

আলেপ্পোর পূর্বাঞ্চলে সরকারি বাহিনী গত মঙ্গলবার হামলা জোরদার করেছে। সিরিয়ান অবজারভেটরি জানায়, সরকারি বাহিনী সর্বশেষ হামলা শুরুর পর থেকে পূর্ব আলেপ্পোতে অন্তত ১০৩ শিশু নিহত হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ