চতুর্থবারের মতো চ্যান্সেলর পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন জার্মানির বর্তমান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। রোববার রাজধানীর বার্লিনে নিজ দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের এক বৈঠকে তিনি এ ঘোষণা দেন।
২০০৫ সাল থেকে ধারাবাহিকভাবে চ্যান্সেলর নির্বাচিত হয়ে আসছেন মের্কেল। বর্তমানে তিনি তৃতীয় মেয়াদ পার করছেন।
সম্প্রতি অভিবাসন নীতির কারণে বেশ সমালোচিতও হয়েছেন তিনি। তবে এবারের নির্বাচনী প্রচারণার কাজটি সবচেয়ে কঠিন হবে বলে ধারণা করছেন মের্কেল।
রাজনীতির মাঠে ডান-বাম উভয়দিক থেকেই চ্যালেঞ্জ আসবে— সেইসঙ্গে লড়াই চালিয়ে যাওয়ারও অঙ্গীকার করেন তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: