আন্তর্জাতিক

সাধারণ নাগরিক হয়েই মন্তব্য করতে চান ওবামা

বারাক ওবামা
বারাক ওবামা

যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নিয়ে একজন সাধারণ নাগরিক হয়েই মন্তব্য করতে চান প্রেসিডেন্ট বারাক ওবামা।

পেরুতে প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (অ্যাপেক) সম্মেলনে যোগ দিয়ে ওবামা বলেন, হোয়াইট হাউস ছাড়ার পর তিনি যদি মনে করেন তার উত্তরসূরি আমেরিকার মূল্যবোধের ওপর হুমকি সৃষ্টি করছেন তাহলে তিনি মুখ খুলতে পারেন।

এদিকে রাশিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়ে আগ্রহের কথা ডোনাল্ড ট্রাম্প নিজেই রাশিয়ার প্রোসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন বলে খবর দিয়েছে রয়টার্স।

দুই মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন বারাক ওবামা। আগামী ২০ জানুয়ারি দেশটির নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন তিনি।

রোববার পেরুর রাজধানী লিমায় প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (অ্যাপেক) সম্মেলনে যোগ দেন ওবামা। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এটাই তার শেষ বিদেশ সফর।

এ সম্মেলনে নিজের উত্তরসূরির ব্যাপারে কথা বলেন তিনি বলেন, ট্রাম্পকে নিয়ে এখনই নেতিবাচক কোনো সিদ্ধান্ত নেয়া ঠিক নয়— তাকে আরেকটু সময় দেয়া উচিত। হোয়াইট হাউস ছাড়ার পর তিনি যদি মনে করেন তার উত্তরসূরি দেশের মূল্যবোধের ওপর হুমকির কারণ হয়ে দাড়াচ্ছেন, তখন তিনি মুখ খুলতে পারেন।

ওবামা আরো বলেন, হোয়াইট হাউসের ওপর আমার আস্থা রয়েছে। অযথা কথা না বাড়িয়ে সবার উচিত নব নির্বাচিত প্রেসিডেন্টকে কাজের সুযোগ দেয়া।

গত ৮ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের একদিন পর ট্রাম্প হোয়াইট হাউসে ওবামার সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সাক্ষাৎ ছিল ওবামা এবং ট্রাম্পের মধ্যে মুখোমুখি প্রথম বৈঠক।

এদিকে, পেরুতে অ্যাপেক সম্মেলনে ওবামার সঙ্গে সাক্ষাৎ হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। সেসময় কয়েক বছর ধরে যৌথভাবে কাজ করার জন্য ওবামাকে ধন্যবাদ জানান পুতিন।

আর বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে রাশিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়ন করতে চান যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ইচ্ছার কথা ট্রাম্প নিজেই পুতিনকে জানিয়েছেন বলে নিশ্চিত করেছেন রুশ প্রেসিডেন্ট।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ