আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি শিয়া মসজিদে আত্মঘাতি বোমা হামলায় নিহত হয়েছেন ২৭ জন। আহত হয়েছেন কমপক্ষে ৩৫ জন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, হামলাকারী পায়ে হেটে মসজিদের ভিতরে ঢোকে এবং লোকজনের মধ্যে বোমার বিস্ফোরণ ঘটায়। এখনো পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।
তবে দেশটিতে সাম্প্রতিক সময়ে শিয়া সম্প্রদায়সহ বিভিন্ন সংখ্যালঘু গোষ্ঠির ওপর হামলার ঘটনা বেড়েই চলেছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: