আন্তর্জাতিক

আলেপ্পোয় গত একসপ্তাহে নিহত দেড়শোর

ছবি নাই
ছবি নাই

সিরিয়ার আলেপ্পোয় একের পর এক বিমান হামলায় গত এক সপ্তাহে নিহত হয়েছে দেড়শোর বেশি মানুষ। এদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে।

যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা 'সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস' জানিয়েছে বিদ্রোহী অধ্যুষিত আলেপ্পোতে গত মঙ্গলবার থেকে নতুন করে বিমান হামলা শুরু করেছে সিরিয়া ও রাশিয়ার বাহিনী। এতে আলেপ্পোর পূর্বাঞ্চলে ১৮ শিশুসহ নিহত হয়েছে ১৪১ জন। আর পশ্চিমাঞ্চলে ১০ শিশুসহ ১৬ বেসামরিক লোকের মৃত্যু হয়েছে।

পাশাপাশি গুরুতরভাবে আহত হয়েছে অনেক মানুষ। সংস্থাটি জানিয়েছে হামলায় নিহত হয়েছে ৮৭ জন সরকার বিরোধীও।

এসব বিমান হামলায় আলেপ্পোর হাসপাতালগুলোও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে, জাতিসংঘ জানিয়েছে দেশটিতে এখন অবরুদ্ধ মানুষের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ