জর্ডান সীমান্তে আটকেপড়া প্রায় ৮৫ হাজার সিরীয় শরণার্থীর জন্য ত্রাণ সহায়তা শুরুর ঘোষণা দিয়েছে জাতিসংঘ।
এর মধ্যে খাবার, শীতের পোশাক রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
এছাড়া রয়েছে শিশুদের জন্য স্বাস্থ্য উপযোগী খেলনা।
বিবিসি জানিয়েছে, শরণার্থীদের অধিকাংশই নারী ও শিশু। যারা মরুভূমিতে অস্থায়ী ক্যাম্পে মানবেতর জীবনযাপন করছেন।
গত জুনে জঙ্গি গোষ্ঠী আইএসের বোমা হামলায় সাত সেনা সদস্য নিহত হওয়ার পর ওই সীমান্ত বন্ধ করে দেয় জর্ডান।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: