আন্তর্জাতিক

ট্রাম্পের মন্ত্রিসভায় দুই নারী নিয়োগ

মন্ত্রিসভায় দুই নারী নিয়োগ
মন্ত্রিসভায় দুই নারী নিয়োগ

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মন্ত্রিসভায় দুই নারীকে নিয়োগ করেছেন। তারা হলেন সাউথ ক্যারোলাইনার গভর্নর নিকি হ্যালি এবং রিপাবলিকান পার্টির বেটসি ডেভোস। নিকি হ্যালি জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত মনোনীত হয়েছেন, আর বেটসি পাচ্ছেন শিক্ষামন্ত্রীর দায়িত্ব। তবে তারা দুই জনই ট্রাম্পের কড়া সমালোচক ছিলেন।

মার্কিন পেসিডেন্ট নির্বাচনে প্রচারণার সময় দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনায় মুখর ছিলেন সাউথ ক্যারোলাইনার গভর্নর নিকি হ্যালি এবং রিপাবলিকান পার্টির বেটসি ডেভোস।

ওই সময় নিকি হ্যালি বলেছিলেন, তিনি ট্রাম্পের ভক্ত নন, মুসলিমদের আমেরিকায় ঢোকা বন্ধ করতে ট্রাম্পের প্রস্তাবের কঠোর সমালোচনা করে বলেছিলেন, ওই পদক্ষেপ মোটেই আমেরিকাসুলভ হবে না। আর ডেভস অবাঞ্চিত ঘোষণা করেছিলেন ট্রাম্পকে।

অথচ এ দুই নারীকেই মন্ত্রীসভায় বেছে নিলেন দেশটির নব নির্বাচিত প্রেসিডেন্ট। বুধবার ট্রাম্প ঘোষণা দেন জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিকি হ্যালিকে মনোনয়ন দেয়ার কথা,আর বেটসিকে দিবেন শিক্ষামন্ত্রীর দায়িত্ব।

তবে তাদের দুই জনের নিয়োগ কার্যকর হওয়ার আগে যুক্তরাষ্ট্রের সিনেটের অনুমোদন প্রয়োজন হবে।

ট্রাম্পের এ ঘোষণার পর হ্যালি বলেন, তিনি কাজটা নিতে চান, আর কংগ্রেসের অনুমোদনের আগ পর্যন্ত গভর্নরের দায়িত্ব চালিয়ে যেতে চান।

বৃহস্পতিবার থ্যাংসগিভিং ডে' তে দেয়া ভাষণে জাতীয় ঐকমত্য বজায় রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, বিভেদ কাটিয়ে ওঠা শুরু করতে হবে, তবে রাতারাতি তা হবে না।

এদিকে, নির্বাচনে উইসকনসিন, মিশিগান ও পেনসিলভানিয়ায় ফের ভোট গণনার দাবি তুলতে হিলারিকে আহবান জানিয়েছেন তার প্রচারণা শিবিরের কম্পিউটার বিজ্ঞানীরা। ওই তিন অঙ্গরাজ্যে ভোট প্রক্রিয়া হাকিংয়ের শিকার হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ