ইরাকি মিলিশিয়া বাহিনী মসুলের পশ্চিমের একটি গুরুত্বপূর্ণ সড়কের নিয়ন্ত্রণ নিয়েছে। তারা এখন মসুল শহরটি ঘিরে রেখেছে।
মিলিশিয়া বাহিনী হাশদ-আল শাবি ঘোষণা দিয়েছে যে, তারা তাল আফর ও সিনজারের মধ্যবর্তী সড়কটির নিয়ন্ত্রণ নিয়েছে। আইএস জঙ্গিরা এখনো তাল আফর ও মসুলের মধ্যবর্তী সড়কের কিছু অংশ নিয়ন্ত্রণ করছে।
এদিকে, ইরাকি বাহিনী শহরটির পূর্ব দিকের আরো ভেতরে ঢুকে পড়েছে। মসুল পুনর্দখলে ৫ সপ্তাহ ধরে ইরাকি বাহিনী, কুর্দি যোদ্ধা ও শিয়া মিলিশিয়ারা একজোট হয়ে লড়াই চালিয়ে যাচ্ছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: