চীনের পূর্বঞ্চলীয় জিয়াংজি প্রদেশে একটি বিদ্যুৎকেন্দ্রে নির্মাণাধীন কুলিং টাওয়ার ধসে বৃহস্পতিবার কমপক্ষে ৪০ জন মারা গেছেন।
আহত অবস্থায় পাঁচ শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সকালে ফেংচেং বিদ্যুৎকেন্দ্রটি ধসে পড়ে।
রয়টার্স জানিয়েছে, এখনো অজ্ঞাতসংখ্যধক শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে থাকায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গতবছর বন্দরনগরী তিয়ানজিনে একটি রাসায়নিকের গুদামে বিস্ফোরণে ১৭০ জন মারা যান। আর গত আগস্টে হুবেই প্রদেশে একটি বিদ্যুৎকেন্দ্রের পাইপলাইনে বিস্ফোরণে নিহত হন ২১ জন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: