আন্তর্জাতিক

উইসকনসিনে ভোট পুনঃগণনার বিষয়টি হঠকারী সিদ্ধান্ত: ট্রাম্প

 ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে ভোট পুনঃগণনার বিষয়টিকে 'হঠকারিতা' হিসেবে উল্লেখ করেছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নির্বাচনের ফলাফলের প্রতি সবারই শ্রদ্ধা থাকা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।

ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সদস্যদের মাধ্যমে শনিবার দেয়া এক বিবৃতিতে গ্রিন পার্টির প্রার্থী জিল স্টাইনের সমালোচনা করেছেন ট্রাম্প।

মূলত জিল স্টাইনের ভোট কারচুপির অভিযোগের পরিপ্রেক্ষিতেই উইসকনসিনে ভোট পুনঃগণনা হচ্ছে।

এ সময় ট্রাম্প অভিযোগ করেছেন, ভোট পুনগণনার নামে জিল স্টাইন আদতে অর্থ সংগ্রহের কাজ করছেন।

উইসকনসিনে খুবই অল্প ব্যবধানে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়ে জয় পান ট্রাম্প।

এছাড়া, মিশিগান ও পেনসিলভানিয়াতেও সামান্য ব্যবধানে জয় পেয়েছেন তিনি।

এদিকে, জিল স্টাইন জানিয়েছেন, এ দুই অঙ্গরাজ্যেও তিনি ভোট পুনঃগণনার আবেদন করবেন।

একাধিক মার্কিন গণমাধ্যম জানিয়েছে, ভোট পুনঃগণনার কাজে হিলারি শিবিরও যোগ দেবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ