আন্তর্জাতিক

আলেপ্পোতে দ্রুত অগ্রসর হচ্ছে সরকারি বাহিনী

হানানো শহরে সরকার সমর্থিত বাহিনী
হানানো শহরে সরকার সমর্থিত বাহিনী

সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত দেশটির আলেপ্পো শহরে দ্রুত অগ্রসর হচ্ছে।

এর ফলে সেখান থেকে হাজার হাজার বেসামরিক মানুষ পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। একসময় সিরিয়ার বাণিজ্যের কেন্দ্রস্থল নামে পরিচিত আলেপ্পো ২০১২ সালে বিদ্রোহীরা নিয়ন্ত্রণ নেয়।

গতকাল আলেপ্পোর পূর্ব দিকে হানানো জেলা নিয়ন্ত্রণে নেয়ার একদিন পরেই জাবাল বাদ্রো নামে আরেকটি এলাকা সিরিয়ার সেনাবাহিনী নিয়ন্ত্রণে নেয়।

এখন তারা দ্রুত পার্শ্ববর্তী অন্যান্য এলাকাগুলোতে অগ্রসর হচ্ছে তাদের লক্ষ্য হচ্ছে আলেপ্পো পূর্ব অংশ যেটা বিদ্রোহীরা দখল করে আছে সেটা দুই-ভাগ করে ফেলা।

এদিকে, খবর পাওয়া যাচ্ছে হাজার হাজার বেসামরিক মানুষ হয় সরকারের নিয়ন্ত্রিত এলাকায় নতুবা বিদ্রোহীদের দখলে থাকা স্থানগুলোতে পালিয়ে যাচ্ছে। ধারণা করা হয় পূর্ব আলেপ্পোতে দুই লাখ ৭৫ হাজার মানুষ রয়েছে, যাদের কাছে খাবার এবং ওষুধের সরবরাহ শেষ হয়ে গেছে।

এছাড়া বানা আলাবেদ নামে সাত বছর বয়সী এক শিশু যার অসংখ্য টুইটার ফলোয়ার রয়েছে- সে এক টুইটে জানিয়েছে রোববার আলেপ্পোতে তার বাড়িতে বোমা আঘাত হেনেছে। তার আরেকটি টুইট ছিল এরকম- শেষ বার্তা। এখন ভারী বোমাবর্ষণ হচ্ছে। যদি আমরা মারা যায় তাহলে বাকি দুই লাখ মানুষকে সাহায্য করার চেষ্টা করো, কারণ তারা এখনো ভিতরে আছে।

সিরিয়ার সেনাবাহিনী বলছে তারা দেড় হাজার জনকে সরকার নিয়ন্ত্রিত পশ্চিম অংশে পালিয়ে আসতে সাহায্য করেছে।

বিবিসির আরব অঞ্চল বিষয়ক সম্পাদক সেবাস্তিয়ান উসার বলছেন এ পর্যন্ত এটাই আলেপ্পোতে বিদ্রোহীদের জন্য বড় ধাক্কা।

হানানোকে নিয়ন্ত্রণে আনা প্রেসিডেন্ট আসাদের বাহিনীর জন্য কৌশলগত জয় হিসেবে উল্লেখ করেছেন তিনি। আর পাঁচ বছরের সহিংসতার পর পুরো আলেপ্পোর দখল নেয়া মি.আসাদের জন্য হবে বড় জয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ