ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের নাগ্রোতা এলাকায় একটি সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলায় ৩ সেনা নিহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোর সাড়ে ৫টা দিকে ওই সেনা ক্যাম্প লক্ষ্য গ্রেনেড ছুড়ে সন্ত্রাসীরা।
পরে সন্ত্রাসীদের সঙ্গে সেনা সদস্যদের প্রায় ঘণ্টাব্যাপী গুলি বিনিময় হয়। চার সন্ত্রাসী ওই এলাকায় লুকিয়ে রয়েছে বলে ধারণা করছে সেনাবাহিনী। হামলার পর সেনা সদস্যরা পুরো এলাকা ঘিরে রেখেছে। বন্ধ ঘোষণা করা হয়েছে ওই এলাকার স্কুল।
নাগ্রোতা, জম্মু শহর থেকে ২০ কিলোমিটার দূরে— এটি সেনাবাহিনীর ১৬ ইউনিটের সদরদপ্তর। এলাকাটি ভারতীয় সেনাবাহিনীর শক্ত ঘাঁটি বলে পরিচিত।
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের উরি সেনা ছাউনিতে গত ২৫ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় ১৯ সেনা নিহত হয়। এ ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত।
এ হামলার পর ২৯ সেপ্টেম্বর পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গি আস্তানায় সার্জিক্যাল স্ট্রাইক চালানোর দাবি করে ভারত। ঘটনার পর দুই দেশের উত্তেজনা চরমে পৌঁছায়।