তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর আদানায় মঙ্গলবার একটি স্কুল ছাত্রাবাসে অগ্নিকাণ্ডে ছাত্রীসহ ১২ জনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে কমপক্ষে ২২ জন আহত হয়েছেন। নিহত সব শিক্ষার্থীর বয়স ১৪ কিংবা তার নিচে।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আন্দালু সূত্র মতে, ছাত্রাবাসটিতে ৩৪ শিক্ষার্থী থাকতো— শিক্ষার্থীরা আগুন থেকে পালাতে দরজা খোলার চেষ্টা করে ছিলেন। তবে দরজা খোলা না যাওয়ায় এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে।
আদানার গভর্নর মাহমুদ দেমিরতাস বলেন, এ পর্যন্ত ১২টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত ২২ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।
বৈদ্যুতিক সংযোগে ত্রুটির কারণে আগুন লাগতে বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার পর আত্মরক্ষার্থে ভবন থেকে লাফ দিয়ে পড়ে কয়েকজন আহত হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: