জাতিসংঘের মহাসচিব বান কি-মুনের সঙ্গে সাক্ষাত করেছেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী।
মঙ্গলবার জাতিসংঘের সদরদপ্তরে বিদায়ী মহাসচিবের সঙ্গে সাক্ষাত করে আইপিইউ প্রেসিডেন্ট বলেন, দুই মেয়াদে দ্বায়িত্ব পালনকালে অনুকরণীয় নেতৃত্বগুনের স্বাক্ষর রেখেছেন বান কি-মুন।
নারীর ক্ষমতায়ন ও তারুন্যের বিকাশে জাতিসংঘ মহাসচিবের শক্তিশালী ভূমিকারও প্রশংসা করেন তিনি।
এ সময় জাতিসংঘ ও আইপিইউ'র ক্রমবর্ধমান যোগাযোগের প্রশংসা করেন বান কি-মুন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: