আন্তর্জাতিক

বাংলাদেশে ১০ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ: জাতিসংঘ

জাতিসংঘ
জাতিসংঘ

মিয়ানমার থেকে কমপক্ষে ১০ হাজার রোহিঙ্গা শরণার্থী সাম্প্রতিক সপ্তাহগুলোতে বাংলাদেশে পালিয়ে এসেছে বলে দাবি করছে জাতিসংঘের শরণার্থী সংস্থা।

ব্যাংককে জাতিসংঘের শরণার্থী সংস্থার মুখপাত্র ভিভিয়ান ট্যান বলেন, সেখানকার পরিস্থিতি খুবই অনিশ্চিত এবং পালিয়ে আসা শরণার্থীর প্রকৃত সংখ্যা এর চেয়ে বেশি হতে পারে।

শরণার্থীরা যাতে বাংলাদেশে ঢুকতে না পারে— সে জন্যে সীমান্তে বাংলাদেশ তাদের নিরাপত্তা জোরদার করেছে। বেশিরভাগ ক্ষেত্রেই শরণার্থীদের আবার মিয়ানমারে ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ। তারপরও কয়েক হাজার রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে ঢুকে পড়েছে বলে বাংলাদেশ সরকারের কাছে তথ্যপ্রমাণ রয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বুধবার এ বিষয়ে বেনারকে বলেন, ‘জাতিসংঘের সংখ্যাটা ভুল বলা যাবে না। বেশ কিছু রোহিঙ্গা করেছে, সংখ্যাটি সুনির্দিষ্ট করা না গেলেও তা অনেক। পালিয়ে আসাদের মধ্যে অত্যন্ত মানবতের অবস্থার নারী, শিশু ও আহতরা রয়েছেন, যাদের মানবিক কারণে আমরা ফেরত পাঠাইনি।’

এদিকে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনানের দপ্তর (ওএইচসিএইচআর) বিবৃতি দিয়েছে, মিয়ানমারের রোহিঙ্গারা ‘খুব সম্ভবত মানবতাবিরোধী অপরাধের’ শিকার। রোহিঙ্গাদের সঙ্গে মিয়ানমার সরকারের আচরণ মানবতাবিরোধী অপরাধের মতোই।

তাদের ওপর সহিংসতার ধরণ মানবতাবিরোধী অপরাধের শামিল বলে গণ্য করার সম্ভবনা বাড়িয়ে তুলেছে।

আর মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় আসা রোহিঙ্গারা বলছে, মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের ওপর হেলিকপ্টার গানশিপও ব্যবহার করেছে। গানশিপ, সেনা, বিজিপি, মগ যুবকদের হামলা, নৃশংসতা আর বিভীষিকা তারা ভুলতে পারছে না।

বার্তা সংস্থা এএফপি বলেছে, রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর নির্যাতনে প্রায় ৩০ হাজার রোহিঙ্গা মুসলিম ঘরছাড়া হয়েছে। হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের জন্য সীমান্তে জড়ো হয়েছে।

সেনাবাহিনী ওই রাজ্যে নারী ও শিশুদের ধর্ষণ করছে বলেও অভিযোগ উঠেছে।

এরইমধ্যে রোহিঙ্গাদের অবস্থা পর্যবেক্ষণ করতে এখন মিয়ানমারে রয়েছেন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান।

আগামী এক সপ্তাহ ধরে মিয়ানমারে অবস্থান করে সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ