আন্তর্জাতিক

কলম্বিয়ায় বিমান দুর্ঘটনা: জ্বালানি না থাকার বিষয়টিই স্পষ্ট

কলম্বিয়ায় বিমান দুর্ঘটনা
কলম্বিয়ায় বিমান দুর্ঘটনা

কলম্বিয়ায় দুর্ঘটনায় পড়া ব্রাজিলের শ্যাপেকোয়েন্স ফুটবল দলকে বহনকারী বিমানটির জ্বালানি শেষ হয়ে গিয়েছিল। কলম্বিয়ার একটি বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সঙ্গে বিমানটির পাইলটের ফাঁস হওয়া কথোপকথন থেকে এ তথ্য জানা যায়।

ফাঁস হওয়া এ অডিওতে শোনা যায়, দুর্ঘটনার আগে আগে বিমানটির পাইলট যান্ত্রিক ত্রুটি ও জ্বালানি না থাকার কথা বলে বার বার অবতরণের অনুমতি চাচ্ছিলেন।

কথোপকথনের একেবারে শেষে পাইলটকে বলতে শোনা যায়, বিমানটি ৯ হাজার ফুট আলটিচ্যুডে উড়ছে। কলম্বিয়ার একটি সামরিক সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, বিমানটি ধ্বসে পড়ার আগে কোনো বিস্ফোরণ হয়নি। এতে করে জ্বালানি না থাকার বিষয়টিই কিছুটা স্পষ্ট হয়।

তবে কোন লিকেজের কারণে জ্বালানি ফুরিয়ে যায় নাকি উড্ডয়নের সময়ই বিমনটিতে পর্যাপ্ত জ্বালানি ছিল না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তদন্ত কর্মকর্তারা এখনো এ দুর্ঘটনার কোন কারণ উল্লেখ করেননি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ