সিরিয়ার পূর্ব আলেপ্পোতে বিদ্রোহীদের গোলার আঘাতে নতুন করে কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন।
এদিকে, আলেপ্পো একটি বৃহৎ গণকবরে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে আশঙ্কা করছে জাতিসংঘ।
আলেপ্পোর চলমান পরিস্থিতি নিয়ে বুধবার নিরাপত্তা পরিষদে এক জরুরি বৈঠকে জাতিসংঘের মানবাধিকার রক্ষাবিষয়ক দূত স্ট্যাফান ও'ব্রিয়েন এ কথা বলেন।
এ সময় মানবিকতার বিপর্যয় থেকে আলেপ্পোর বেসমারিক নাগরিকদের রক্ষায় সব ধরনের সহযোগিতা করতে নিরাপত্তা পরিষদের সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।
আলেপ্পো গণকবরে পরিণত হওয়ার আগে অবরুদ্ধ এলাকাগুলোর বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার সুযোগ দেয়ারও আহ্বান জানান জাতিসংঘ দূত।
অপরদিকে, এরইমধ্যে বিদ্রোহীদের দখলে থাকা আলেপ্পোর এক তৃতীয়াংশের বেশি এলাকা পুনর্দখল করেছে সিরিয়ার সরকারি বাহিনী।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: