নতুন রাজা হিসেবে দায়িত্ব নিতে জার্মান থেকে থাইল্যান্ডে ফিরেছেন ক্রাউন প্রিন্স মাহা ভাজিরালংকর্ন। দায়িত্ব গ্রহণের পর তিনি ‘রাজা দশম রাম’ নামে পরিচিত হবেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে তিনি দেশে ফেরেন বলে দেশটির সেনাবাহিনীর দুই জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন।
থাই পার্লামেন্ট ক্রাউন প্রিন্সকে পরবর্তী রাজার দায়িত্ব নিতে আমন্ত্রণ জানাবে, এমন ঘোষণার দুইদিন পর ভাজিরালংকর্ন দেশে ফিরলেন।
বৌদ্ধ মতবাদ অনুযায়ী তিনি তার বাবা প্রয়াত রাজা ভূমিবল আদুলাদিয়াদেজের মৃত্যুর ৫০ দিনের আনুষ্ঠানিকতা সারবেন। এরপর সন্ধ্যায় থাই পার্লামেন্টের প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে সিংহাসনে অধিষ্ঠানের আমন্ত্রণ গ্রহণ করবেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: