যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি টেলিফোনে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের সঙ্গে কথা বলে দীর্ঘ দিনের মার্কিন নীতি ভাঙলেন।
ট্রাম্পের ট্রানজিশন টিমের কর্মীরা বলছেন, এ ফোনালাপে তারা অর্থনৈতিক, রাজনৈতিক এবং নিরাপত্তা ইস্যুতে উভয় দেশের মধ্যে ঘনিষ্ট সম্পর্ক স্থাপনের কথা বলেছেন। এক টুইট বার্তায় ট্রাম্প জানিয়েছেন, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সাই তাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন।
এদিকে, এক প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্রমন্ত্রী এ ফোনালাপকে তাইওয়ানের প্রেসিডেন্টের চাতুরী বলে অভিহিত করেছেন। সেইসঙ্গে বলেন, তিনি বিশ্বাস করেন না যে, ট্রাম্প প্রশাসন এক চীন নীতি প্রতির যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন করবে।
বেইজিংয়ের ‘এক চীন’ নীতির প্রতি সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্র ১৯৭৯ সালে তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।