কিউবা বিপ্লবের মহানায়ক ফিদেল ক্যাস্ত্রর জন্মভূমি সান্তিয়াগোতে শেষ বিদায় জানাচ্ছেন দেশটির লাখো মানুষ।
কিউবা ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের নেতা অংশ নিচ্ছেন শেষকৃত্যে। এই অনুষ্ঠানে নেতৃত্ব দিচ্ছেন ফিদেল ক্যাস্ত্রোর ভাই ও কিউবার বর্তমান রাষ্ট্রপতি রাউল ক্যাস্ত্রো।
রাউল জানান, ফিদেল ক্যাস্ত্রোর ইচ্ছা অনুযায়ী তার নামে দেশে কোনো সড়ক বা স্মৃতিস্তম্ভের নামকরণ করা যাবে না।
এর আগে ক্যান্ত্রোর দেহভস্ম সান্তিয়াগোতে পৌঁছালে লাখো মানুষ তার প্রতি শ্রদ্ধা জানান। কিউবার ১৫ প্রদেশের মধ্যে ১৩টি পরিভ্রমণ শেষে প্রায় ৯৫০ কিলোমিটার পথ অতিক্রম করে শনিবার ক্যাস্ত্রোর দেহভস্ম সান্তিয়াগোতে পৌঁছে।
এ শহর থেকেই বিপ্লব শুরু করেছিলেন তিনি। গত ২৫ নভেম্বর ৯০ বছর বছর বয়সে প্রয়াণ ঘটে এ মহান বিপ্লবীর।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: