যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ওকল্যান্ডে এক পার্টিতে ভয়াবহ আগুনে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তবে মৃতের সংখ্যা ৪০ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অকল্যান্ডের একটি গুদামঘর যেটি পরে ক্লাবে রূপান্তরিত করা হয়েছিল সেখানেই চলছিল নৈশ পার্টি। সেখানে শুধু আমেরিকার লোকজনই নয় বাইরে থেকে আসা অতিথিরাও ছিলেন, বলছে স্থানীয় পুলিশ।
অকল্যান্ডের ফায়ার সার্ভিসের প্রধান বলছেন, নৈশপার্টি চলার সময় সেখানে ৫০ থেকে ১০০ জনের মতো মানুষ ছিলো। কনসার্ট চলার সময় সেখানে আগুনের সূত্রপাত হয়।
এর আগে ফেইসবুকে ঘোষণা দিয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সামাজিক মাধ্যমে ফায়ার সার্ভিসের পোস্ট করা ভিডিওতে দেখা যায় ভবনের ছাদে বিশাল আগুনের শিকা। সেখানে অগ্নি নির্বাপনের যথাযথ ব্যবস্থা ছিল না বলে জানিয়েছেন দমকল কর্মীরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: