আন্তর্জাতিক

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

জন কি
জন কি

দীর্ঘ আট বছর দায়িত্বপালনের পর সোমবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি।

এ সিদ্ধান্ত নেয়ার পেছনে তিনি নিজেকে ও পরিবারকে সময় দেয়া এবং এটাই অবসর নেয়ার উপযুক্ত সময় বলে মনে করছেন জন।

এক সংবাদ সম্মেলনে জন কি বলেন, আমি জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি নিয়েছি, আমি জানি না ভবিষ্যতে কী করব।

তিনি বলেন, নিজেকে কখনো পেশাদার রাজনীতিবিদ মনে করি না, একসঙ্গে দল ও দেশের নেতা হওয়া বিস্ময়কর অভিজ্ঞতা।

প্রধানমন্ত্রী হিসেবে সম্প্রতি আট বছর ও মধ্য-ডানপন্থী ন্যাশনাল পার্টির নেতা হিসেবে ১০বছর পূর্তি উদ্যাপন করেছেন জন কি।

আগামী সপ্তাহে জানা যাবে, নিউজিল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রী কে হচ্ছেন। পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে পছন্দসই নাম হতে পারে উপপ্রধানমন্ত্রী বিল ইংলিশ।

জন কি জানান, স্ত্রী ব্রোনা, দুই সন্তান স্টাফেন ও ম্যাক্সের সঙ্গে আগের মতো আরো বেশি সময় কাটাবেন। নিজেকে ও পরিবারকে বেশি সময় দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই সিদ্ধান্তের পেছনে অন্য আরও কারণ আছে। নিজের ও দলের জন্য চলে যাওয়ার এটিই সেরা সময় বলে মন্তব্য করেন কি।

প্রসঙ্গত: ২০০২ সালে পার্লামেন্টে প্রবেশ করেন জন কি। চার বছর পরে ন্যাশনাল পার্টির নেতৃত্বে আসেন। ২০০৮ সালে নয় বছরের লেবার পার্টির শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসেন। ২০১১ সালের ফেব্রুয়ারিতে ক্রাইস্টচার্চে ভয়াবহ ভূমিকম্পের সময় তিনি শক্ত হাতে পরিস্থিতি মোকাবিলা করেন। ওই ভূমিকম্পে ১৮৫ জনের প্রাণহানি হয়। বিশ্বব্যাপী আর্থিক মন্দার সময়েও তিনি অর্থনীতিকে সচল রেখেছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ