আন্তর্জাতিক

'হার্ট অ্যাটাক' হয়েছে জয়ললিতার

জয়ললিতা
জয়ললিতা

ভারতের দক্ষিণের রাজ্য তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী রোববার রাতে জয়ারাম জয়ললিতার 'হার্ট অ্যাটাক' হয়েছে।

এরপর থেকেই চেন্নাইতে যে হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে, তার বাইরে জড়ো হতে শুরু করেছেন তার ভক্ত ও সমর্থকেরা।

চেন্নাই এর এ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ টুইটারে তার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে নিয়মিত আপডেট দিচ্ছে।

সর্বশেষ টুইট বার্তায় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য নিরীক্ষা করছে, এবং তাকে সুস্থ করে তোলার জন্য তারা নিজেদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন"।

এর আগে রাতে হাসপাতাল কর্তৃপক্ষ জনগণের কাছে মূখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করার আহ্বান জানায়।

জয়ললিতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে টুইট করেছেন দেশটির রাষ্ট্রপতি প্রনব মুখার্জী।

গত সেপ্টেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন জয়ললিতার 'হার্ট অ্যাটাক' এর খবরে রাজ্য জুড়েই ব্যাপক ভীতি সঞ্চার হয়েছে।

কারণ তাঁর স্বাস্থ্যের আরো অবনতি হলে বা মৃত্যু হলে রাজ্য জুড়ে অস্থিতিশীলতা শুরু হবার আশংকা রয়েছে।

চেন্নাইতে হাসপাতাল এবং মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের বাইরে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

ভক্তদের কাছে আম্মা বা পুরাচ্চি থালাইভি, অর্থাৎ বিপ্লবী নেত্রী নামে পরিচিত ৬৮ বছর বয়সী জয়ললিতার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে সব সময়ই গোপনীয়তা রক্ষা করা হয়েছে। সূত্র বিবিসি বাংলা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ