আন্তর্জাতিক

জয়ললিতার মৃত্যুতে শ্রদ্ধা জানানো হলো না রাষ্ট্রপতির

প্রণব মুখোপাধ্যায়
প্রণব মুখোপাধ্যায়

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ারাম জয়ললিতার মৃত্যুতে শ্রদ্ধা জানাতে গিয়ে মঙ্গলবার আকাশের মাঝ পথ থেকে দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে বহনকারী ফ্লাইটে ত্রুটি দেখা দেয়ার তা দিল্লি ফিরে এসেছে।

শোকস্তব্ধ ভারত। প্রয়াত এ নেত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে চেন্নাইয়ে পৌঁছাছেন দেশটির শীর্ষ রাজনীতিকরা।

সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় চেন্নাইয়ের অ্যাপোলে হাসপাতালে মারা যান ক্ষমতাশালী এ রাজনীতিবিদ জয়ারাম জয়ললিতা। জয়ললিতার বয়স হয়েছিল ৬৮ বছর।

জি-নিউজের এক প্রতিবেদনে বলা হয়, জয়ললিতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে মঙ্গলবার সকালে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বিমানবাহিনীর একটি ফ্লাইটে চেন্নাই অভিমুখে যাত্রা করেন। কিন্তু রাষ্ট্রপতিকে বহনকারী ফ্লাইটে মাঝ আকাশে ত্রুটি দেখা দেয়। পরে চেন্নাই না গিয়ে বিমানটি দিল্লি ফিরে আসে।

প্রতিবেদনে বলা হয়, উড্ডয়নের এক ঘণ্টার মধ্যে বিমানটি আবার দিল্লিতে অবতরণ করে।

রাষ্ট্রপতিকে বহনকারী ফ্লাইটে ঠিক কি ধরনের ত্রুটি দেখা দিয়েছিল তা এখনও জানা যায়নি। বিকেলে চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে জয়ললিতার শেষকৃত্য।

চিকিৎসকরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যু হয়েছে।

বিবিসি জানায়, স্থানীয় সোমবার রাত সাড়ে ১১টায় অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ যখন জয়ললিতার মৃত্যুর কথা নিশ্চিত করে তখন হাসপাতালের বাইরে হাজার হাজার ভক্ত তার সুস্থতা কামনা করে প্রার্থনা করছিলেন। 'আম্মা' ও ‘আয়রন লেডির’ মৃত্যুর খবর জানার পর তারা কান্নায় ভেঙে পড়েন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ