আন্তর্জাতিক

জার্মানিতে বোরকা নিষিদ্ধ করলেন মারকেল

জার্মানিতে বোরকা নিষিদ্ধ
জার্মানিতে বোরকা নিষিদ্ধ

আইনগতভাবে সম্ভব হলে তার দেশে পুরো মুখ-ঢাকা বোরকা পরা নিষিদ্ধ করা উচিত— কারণ এটা জার্মানির সংস্কৃতির সাথে মেলে না বলে অভিমত ব্যক্ত করেছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল।

মিসেস মারকেল তার পার্টির সম্মেলনে দেয়া ভাষণে বলেন, জার্মান সংস্কৃতিতে নারীদের মুখ সম্পূর্ণ ঢেকে রাখা বেমানান- যেমনটা বোরকা মুসলিম নারীদের ক্ষেত্রে হয়ে থাকে।

মিসেস মারকেল যে নীতির কথা বলছেন, তাতে বোরকা সম্পূর্ণ নিষিদ্ধ হবে না - তবে স্কুল, বিশ্ববিদ্যালয় বা আদালতে নারীরা এটা পরতে পারবেন না।

বিবিসি জানিয়েছে, এ প্রথম মিসেস মারকেলকে কোনো গুরুত্বপূর্ণ সভায় এমন একটি বিষয়ে মন্তব্য করতে শোনা গেল।

একথা তিনি এমন এক সময় বললেন, যখন তার দল ডানপন্থী অল্টারনেটিভ ফল জার্মানির দিক থেকে চ্যালেঞ্জের সম্মুখীন।

মিসেস মারকেলের অভিবাসন নীতি নিয়ে যে অসন্তোষ রয়েছে - এই দলটি তার সুযোগ নিয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ