ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে ভূমিকম্পে ৯২ জনের মৃত্যু হয়েছে। এতে অনেকেই ভেঙে পড়া ভবনের ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে আছে বলে আশংকা করা হচ্ছে।
সেইসঙ্গে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
সমুদ্রের তলদেশে এ ভূমিকম্পটি আঘাত হানে। সুমাত্রা দ্বীপের সিগলি শহরে এর ফলে বহু ভবন, মসিজদ ও অন্যান্য স্থাপনা ভেঙে পড়েছে।
তবে সুনামির কোনো আশংকা নেই বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।
আচেহ প্রদেশেই ২০০৪ সালে আগাত হেনেছিল সুনামি যার ফলে প্রদেশটির ১ লাখ ২০ হাজার মানুষ প্রাণ হারিয়েছিল।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: