আন্তর্জাতিক

রোহিঙ্গাদের ওপর সহিংসতাকে ‘গণহত্যা’ বলা ঠিক নয়: কফি আনান

টেকনাফে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিমদের  একটি দল
টেকনাফে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিমদের একটি দল

মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর চালানো সহিংসতাকে ‘গণহত্যা’ বলা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান।

বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে এ কথা বলেন তিনি।

এদিকে, অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আই ও এম জানিয়েছে, মিয়ানমার থেকে গত কয়েক সপ্তাহে প্রায় ২১ হাজার রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়ে এসেছে, যাদের এক বড় অংশই হচ্ছে নারী ও শিশু।

মিয়ানমারে-বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম এলাকাগুলোতে সরকারি বাহিনীর সশস্ত্র অভিযান শুরু পর থেকে সেখান থেকে হাজার হাজার লোক ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে। এদের সংখ্যার ব্যাপারে জাতিসংঘ এর আগে যে হিসেব দিয়েছিল, আইওএমের দেয়া এ সংখ্যা তার দ্বিগুণেরও বেশি।

আইওএমের প্রতিনিধি জানান, পালিয়ে আসা রোহিঙ্গা পরিবারগুলো বেশির ভাগই বাংলাদেশের টেকনাফে আশ্রয় নিচ্ছে। এরকম ১৩ জনের একটি দলের দেখা পাওয়ে গেছে, যাদের সবাই নারী ও শিশু।

তারা বলছেন, তাদের পরিবারের সব পুরুষ লোককে হত্যা করার পর আরেকজন পুরুষের সহযোগিতায় তারা বনে জঙ্গলে রাত কাটিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশে পালিয়ে আসতে সক্ষম হয়েছেন-জানান ওই প্রতিনিধি।

শুরুর দিকে তারা স্থানীয় একটি বাংলাদেশি পরিবারে আশ্রয় পেয়েছিলেন, কিন্তু এখন আবার তাদের ঠাঁই হয়েছে রাস্তায়।

টেকনাফের একটি অস্থায়ী ক্যাম্পে গিয়ে দেখা যায়, সরু রাস্তার দু ধারে ছোট ছোট মুদি দোকান। দোকানগুলোর এক পাশে বসে আছেন নারী-শিশু মিলিয়ে ১২ জন। তাদের সাথে একজন পুরুষ। ওই ব্যক্তির নাম মোহাম্মদ সেলিম। সেলিমের মত আরো শত শত মানুষ রয়েছেন এই ক্যাম্পে।

সেলিম বলেন, ঠিক তের দিন আগে রাখাইন রাজ্যের সিস্ধাপাড়া এলাকাতে হামলা হলে সেলিম তার পরিবার নিয়ে পালিয়ে আসেন। সাথে নিয়ে আসেন অন্য একটি পরিবারের শিশু, নারী মিলে ছয়জনকে।

এই দুই পরিবারের তিনজন পুরুষ সদস্যকে এক হামলায় হত্যা করা হলে সেলিম পরিণত হন তাদের দলের একমাত্র পুরুষে। ১৩ জনকে সাথে নিয়ে পালিয়ে তিনি প্রথম কেরিপাড়া নামক স্থানে যান।

সেখানে দুইদিনের মাথায় আবারো হামলা হয়, বাড়ি ঘরে চালানো হয় ভাঙচুর।

সেলিমের মা হামিদা বলেন, সেখান থেকে "লুডাইং নামক এলাকার একটি জঙ্গলে তিন দিন ছিলেন। খাবারদাবার ছাড়া অনাহারে কাটাচ্ছিলেন তারা।

সেখানেও সেনাবাহিনী তাদের ঘিরে ফেলে। হামিদা বলেন ‘নারীদের কাছে থাকা সোনার গহনা কেড়ে নেয়া হয়’।

লুডাইং জংগল থেকে এবারে তারা যান জিম্বুলখালি এলাকাতে। সেখানকার বিভিন্ন জংগলে পাঁচদিন ঘোরেন। এর পাশের এলাকাতে আবারো হামলা হয়েছে শুনতে পেয়ে তারা আসেন কুরখালি এলাকায়। এর মধ্যে ১০ দিন পার হতে চলেছে।

সন্ধ্যার দিকে চারদিকে অন্ধকার নেমে এলে তারা একটা ছোট নৌকায় করে বাংলাদেশের টেকনাফ সীমান্তে এসে পড়েন। রাত তখন অনেক।

নৌকার মাঝি তীরে না নামিয়ে তাদের নদীর তীরে মাছের ঘেরে নামিয়ে দেয়।

সেলিমের বোন আম্বিয়া বলেন, কিভাবে তারা নদী পাড়ি দিলেন।

আম্বিয়া বলছিলেন ‘সেখানে গলা পর্যন্ত পানি। অত রাতে বাচা-কাচ্চা নিয়ে কিভাবে ওই পানি পার হয়েছি, সে কষ্ট ভাষায় প্রকাশ করার মত না। একবার মনে হল, আমার বাচ্চাটা বুঝি পানিতে ভেসে গেল।’

নদীর পাড়ি দিয়ে কয়েকটি পরিবারের আশ্রয় চান তারা। কিন্তু প্রাণ বাঁচানোর জন্য ১০ দিন বিভিন্ন বন-জংগলে ঘুরে অবশেষে টেকনাফে পৌঁছালেও কেউ তাদের আশ্রয় দেয় নি।

পরিবার দুটি গত তিনদিন টেকনাফে একটি পরিবারে আশ্রয় পেয়েছিল, কিন্তু এখন তারা আশ্রয়হীন। এই প্রতিবেদন তৈরি করা পর্যন্ত টেকনাফের অস্থায়ী একটি ক্যাম্পের মধ্যে রাস্তার পাশে বসে ছিলেন তারা।

মিয়ানমারের রাখাইন স্টেটের হামলা ও নির্যাতনের যে অভিযোগ এই দুটি পরিবার করেছে তার সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি, কারণ সেখানে কোন সংবাদদাতা বা মানবাধিকার কর্মী প্রবেশ করতে পারছে না। সূত্র বিবিসি বাংলা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ