ইয়েমেনের সোকোত্রা দ্বীপের অদূরে একটি জাহাজ ডুবে প্রায় ৬০ জন নিখোঁজ রয়েছেন।
বুধবার দেশটির মৎস্যমন্ত্রী রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় মাত্র দুই জনকে উদ্ধার করা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
মৎস্যমন্ত্রী ফাহদ কাভিন বলেন, ৫দিন আগে নৌযানটি নিখোঁজ হয়। নৌযানটি ইয়েমেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বন্দর নগরী মুকাল্লা থেকে সোকোত্রা যাচ্ছিল। নৌযানটিতে প্রায় ৬০ আরোহী ছিল।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: