সরকারি বাহিনীর তীব্র গোলাগুলির মুখে আলেপ্পো শহরের দখলে থাকা একমাত্র এলাকাটিও ছেড়ে দিতে বাধ্য হয়েছে সিরিয়ার বিদ্রোহীরা।
সরকারি বাহিনির হামলার মুখে আলেপ্পোর পুরাতন শহর এলাকা ছেড়ে পালিয়েছে বিদ্রোহীরা। সিরিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণকারী গোষ্ঠি 'সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস' এ খবর জানিয়েছে।
এদিকে, এক বিবৃতিতে পাঁচ দিনের যুদ্ধবিরতির আহবান জানিয়েছে সিরিয়ার বিদ্রোহীরা। সেইসঙ্গে জাতিসংঘের তত্ত্বাবধানে গুরুতর আহত পাঁচশো জনের জরুরি ভিত্তিতে চিকিৎসার আবেদনও জানিয়েছে তারা।
বিবিসি জানিয়েছে, গত চার বছর ধরে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা আলেপ্পোর পূর্বাঞ্চলের ৭৫ শতাংশই এখন নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে সিরিয়ার সামরিক বাহিনী।
বাকী অংশও নিজেদের দখলে নিতে প্রচেষ্টা চালাচ্ছে সরকারি সেনারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: