আলেপ্পো বিজয় সিরিয়ায় গত ৫ বছর ধরে চলমান যুদ্ধ অবসানের বিশাল পদক্ষেপ হিসেবে গণ্য হবে— বলেছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ।
তবে বিদ্রোহী গ্রুপগুলোকে প্রতিরোধ করতে পারলেও উত্তরাঞ্চলীয় শহরে সংঘাত শেষ হবে না বলেও মনে করেন তিনি। সিরিয়ার একটি সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন আসাদ।
পূর্বাঞ্চলীয় শহর আলেপ্পো থেকে নিজেদের নিয়ন্ত্রণ ছেড়ে দিয়ে বিদ্রোহীরা বেসামরিক নাগরিকদের অন্যত্র সরে যেতে ৫ দিনের অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছে। তবে আসাদ সমর্থিত সেনারা সেখানে তাদের অভিযান অব্যাহত রেখেছে।
এদিকে, আলেপ্পোতে অবরুদ্ধ বেসামরিক নাগরিকদের মাঝে জাতিসংঘের মানবিক সহায়তা পৌছে দিতে জরুরি ভিত্তিতে অস্ত্রবিরতি আহ্বান করেছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি, ইতালি, ফ্রান্স ও কানাডা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: