ভারতের তামিলনাড়ুর সদ্যপ্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতা জয়রামকে ভুলতেই পারছেন না মানুষ।
‘আম্মা’ বলে পরিচিত ভারতের তামিলনাড়ুর সদ্য প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার শোক সইতে না পেরে রাজ্যর বিভিন্ন স্থানে ৭৭ জনের মৃত্যু হয়েছে।
জয়ললিতার দল এআইডিএমকে থেকে এই দাবি করা হয়। দলের পক্ষ থেকে জানানো হয়, গতকাল বুধবার পর্যন্ত এ তথ্য পাওয়া গেছে।
জয়ললিতার ভক্ত-সমর্থকদের মধ্যে ৩০ জন আত্মহত্যার চেষ্টা করেছেন বলে ভারতের সেন্ট্রাল ইনটেলিজেন্স জানিয়েছে।
এনডিটিভি জানিয়েছে, রাজনীতিতে সাফল্য পাওয়ার আগে জনপ্রিয় অভিনেত্রী হিসেবে পরিচিত 'আম্মা'র মৃত্যুর কথাটা মেনে নিতে পারছেন না কেউ। আর তার শোকে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৭ জনের।
বুধবার রাতে রাজ্যের শাসক দল এআইএডিএমকের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে। ওই মৃত ব্যক্তিদের পরিবারপ্রতি ৩ লক্ষ টাকা করে দেওয়া হবে বলেও সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এআইএডিএমকে-র বিবৃতিতে হয়, জয়ললিতার আরোগ্য কামনায় যারা হাতের আঙুল কেটেছিলেন, তাদের পরিবারকেও ৫০ হাজার টাকা করে দেয়া হবে। আত্মহত্যার চেষ্টা করে যারা হাসপাতালে ভর্তি তাদের চিকিৎসার খরচাও বহন করবে দল।
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হচ্ছে, এ পর্যন্ত জয়ললিতার শোকে মৃতের সংখ্যাটা ৩০। আর আত্মহত্যার চেষ্টা করেছেন চার জন। তবে এআইডিএমকে'র পক্ষ থেকে মৃত ৭৭ জনের নামের তালিকাও প্রকাশ করা হয়েছে।
মৃত্যুর সংখ্যাটা জয়ললিতাকে হাসপাতালে ভর্তি করার দিন থেকে না কি তার মৃত্যুর পরে, তা স্পষ্ট করা হয়নি এআইএডিএমকে-র বিবৃতিতে।