আন্তর্জাতিক

রোহিঙ্গাদের সরজমিন দেখতে অং সান সু চি'র প্রতি আহ্বান

অং সান সু চি
অং সান সু চি

রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের সংকটপূর্ণ পরিস্থিতি সরজমিন দেখে আসতে মিয়ানমারের নেত্রী অং সান সু চি'র প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

নিউইয়র্ক থেকে দেয়া এক বিবৃতিতে মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ উপদেষ্টা বিজয় নামবিয়ার, রোহিঙ্গা সমস্যা মোকাবেলায় সু চির সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।

তিনি বলেন, স্থানীয় জনগণের নিরাপত্তায় প্রতিরক্ষামূলক ব্যবস্থা না নিয়ে অভিযানে যাওয়ায় স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে হতাশার সৃষ্টি হয়েছে। তিনি সু চিকে রাখাইনের মংডু ও বুথিডং এলাকা পরিদর্শনের অনুরোধ করেছেন।

পাশাপাশি সেখানকার বেসামরিক লোকজন যাতে সুরক্ষিত থাকে, সেই বিষয়ে তাদের আশ্বস্ত করতে বলেছেন।

গত ৯ অক্টোবর মিয়ানমারের কয়েকটি সীমান্ত পোস্টে 'বিচ্ছিন্নতাবাদীদের' হামলায় পুলিশের নয়জন সদস্য নিহত হওয়ার পর রোহিঙ্গা-অধ্যুষিত জেলাগুলোতে দেশটির সেনা-পুলিশের দমন অভিযান শুরু হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ