আলেপ্পোর পূর্বাঞ্চলে বিদ্রোহীদের বিরুদ্ধে যৌথ অভিযান স্থগিত করেছে সিরিয়ার সেনাবাহিনী। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ একথা জানিয়েছেন।
ওই এলাকায় আটকে পড়া প্রায় আট হাজার বেসামরিক লোককে সরিয়ে নিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ল্যাভরভ।
জার্মানিতে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে যোগ দিয়ে সাইডলাইনে সাংবাদিকদের এসব কথা জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী।
এদিকে, এরইমধ্যে সরকারি সেনারা গত চার বছর ধরে বিদ্রোহীদের দখলে থাকা আলেপ্পোর অন্তত ৭৫ শতাংশ এলাকা নিজেদের দখলে নিয়েছে।
আলেপ্পো বিজয় সিরিয়ায় গত ৫ বছর ধরে চলমান যুদ্ধ অবসানের ক্ষেত্রে এক বিশাল পদক্ষেপ হিসেবে গণ্য হবে বলেছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: