আন্তর্জাতিক

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় ৪৫ জনের মৃত্যু

 নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় ৪৫ জনের মৃত্যু
নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় ৪৫ জনের মৃত্যু

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় আদামাওয়া প্রদেশের মাদাগালি শহরে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন।

বিবিসি জানিয়েছে, দুই নারী আত্মঘাতী বোমা হামলাকারী একটি ব্যস্ত বাজারে গিয়ে শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়।

এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

তবে জঙ্গি গোষ্ঠী বোকো হারাম সাত-বছর ধরে দেশটির সরকারের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে এবং প্রায়ই বোমা হামলা চালিয়ে থাকে।

এই বোমা হামলায় অন্ততপক্ষে ৩৩ জন ব্যক্তি আহত হয়েছেন বলে জানিয়েছেন জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার সা’দ বেলো।

স্থানীয় সরকারের কর্মকর্তা ইউসুফ মুহাম্মাদ বলেন, দুই বোমা হামলাকারী বাজারের শস্য ও পুরনো জামা-কাপড় বিক্রির অংশে গিয়ে তাদের শরীরে বেঁধে রাখা আত্মঘাতী বেল্টের বিস্ফোরণ ঘটায়।

উল্লেখ, ২০১৫ সালে মাদাগালি শহরটি বোকো হারাম জঙ্গিদের কাছ থেকে পুনরুদ্ধার করা হয়। শহরটি এরআগেও আত্মঘাতী হামলার শিকার হয়েছে।

আঞ্চলিক ওই জঙ্গি গোষ্ঠীটি শহরটিকে ২২ মাস দখল করে রেখেছিল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ