আন্তর্জাতিক

আইএস হটাতে ২০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

সেনা সদস্য
সেনা সদস্য

সিরিয়ার রাক্কা থেকে আইএস জঙ্গিদের হটাতে আরো ২০০ সেনা সদস্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। শনিবার বাহরাইনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার এ কথা জানিয়েছেন।

মধ্যপ্রাচ্যের নিরাপত্তার বিষয়ে তিনি জানান, এসব সেনা সদস্যদের মধ্যে বিশেষ বাহিনীর প্রশিক্ষক, পরামর্শক এবং বোমা নিষ্ক্রিয়কারী দল থাকবে।

সিরিয়ায় অবস্থানরত মার্কিন বিশেষ বাহিনীর ৩০০ সদস্যের সঙ্গে তারা যোগ দেবেন।

এর আগে গত মাসে যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি ও আরব যোদ্ধারা রাক্কা দখলের অভিযান শুরু করে।

সিরিয়ার ডেমোক্র্যাটিক ফোর্স বলছে, তারা তথাকথিত আইএসের রাজধানী রাক্কার উত্তরাংশে প্রবেশ করেছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ