জাতিসংঘের নতুন মহাসচিব হিসেবে শপথ নিয়েছেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী আন্তোনিও গুতেরেস।
সোমবার সাধারণ পরিষদের ১৯৩ সদস্যের সামনে জাতিসংঘ সনদের পান্ডুলিপিতে হাত রেখে নবম মহাসচিব হিসেবে শপথ নেন গুতেরেস। ৬৭ বছর বয়সী গুতেরেস তার পূর্বসূরি বান কি মুনের স্থলাভিষিক্ত হচ্ছেন।
আগামী জানুয়ারির প্রথম দিন থেকেই দায়িত্ব পালন শুরু করবেন তিনি।
৭২ বছর বয়সী দক্ষিণ কোরিয়ার নাগরিক বান কি মুন দুই দফায় পাঁচ বছর মেয়াদে দায়িত্ব পালন শেষে এ বছরের ডিসেম্বরে মেয়াদ শেষ করছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: