সিরিয়ার আলেপ্পোয় সাধারণ মানুষের ওপর বর্বর নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
আলেপ্পোয় সাধারণ নাগরিকদের সুরক্ষা দিতে সেখানে যুদ্ধরত দুই পক্ষ, বিশেষত সরকার এবং তার অনুগত বাহিনীকে অনুরোধ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা জান ইগল্যান্ড এর আগেই অবশ্য বলেছিলেন, সরকার সমর্থিত মিলিশিয়াদের হতে সেখানকার সাধারণ মানুষ নির্যাতিত হচ্ছে, আর এজন্য সিরিয়া এবং রাশিয়া দায়ী।
এদিকে, সিরিয়ার পালমিরার কাছাকাছি সরকারি বাহিনীর ব্যাপক বিমান হামলা এবং সন্দেহভাজন রাসায়নিক হামলার ঘটনায় হতাহত হয়েছেন বহু মানুষ।
পালামিরার কাছে ওই এলাকাটি জঙ্গি গোষ্ঠি আইএসের নিয়ন্ত্রণে রয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: