রোহিঙ্গা সঙ্কট নিয়ে আলোচনার জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ানের জরুরি বৈঠক ডেকেছে মিয়ানমার। আগামী ১৯ ডিসেম্বর ইয়াঙ্গুনে এ বৈঠক হতে পারে বলে জানা গেছে।
আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে- ব্রুনেই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনাম।
রোহিঙ্গাদের ওপর ভয়াবহ সামরিক নির্যাতনের ঘটনায় আঞ্চলিক উদ্বেগ বাড়ছে। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠের দেশ মিয়ানমার প্রতিবেশি দেশগুলোর কূটনৈতিক চাপের মুখে রয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: