যুক্তরাষ্ট্রের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন তেল ব্যবসায়ী রেক্স টিলারসন। তার পররাষ্ট্রমন্ত্রী হওয়ার খবরটি নিশ্চিত করেছেন দেশটির নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এক বিবৃতিতে ৬৪ বছর বয়সী টিলারসনের প্রশংসা করে তাকে বিশ্বের অত্যন্ত দক্ষ একজন ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প। টিলারসন বহুজাতিক তেল কোম্পানি এক্সন মোবিলের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী।
এদিকে, রাশিয়ার সঙ্গে টিলারসনের ঘনিষ্ঠতার বিষয়টি নিয়ে অনেকেই উদ্বিগ্ন। ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সিনেটর জন ম্যাককিনও সম্প্রতি ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে টিলারসনের সঙ্গে রুশ প্রেসিডেন্ট পুতিনের যোগাযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: