আন্তর্জাতিক

ইয়াহুর ১০০ কোটি ব্যবহারকারীর তথ্য চুরি

ইয়াহু মেইল
ইয়াহু মেইল

২০১৩ সালে হ্যাকিংয়ের ঘটনায় একশো কোটিরও বেশি ইয়াহু ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরি হয়ে থাকতে পারে। এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ইয়াহু।

বিবৃতিতে বলা হয়, হ্যাকাররা ব্যবহারকারীর নাম, ইমেইল ঠিকানা, জন্ম তারিখ, টেলিফোন নম্বর এবং পাসওয়ার্ড চুরি করেছে। তবে পেমেন্ট কার্ড ও ব্যাংক হিসাবে তথ্য চুরি হয়নি। ইয়াহুকে কিনে নেয়া প্রতিষ্ঠান ভেরাইজোন ঘটনার তদন্তে পুলিশ ও কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে।

এর আগে সেপ্টেম্বরে যে ৫০ কোটি অ্যাকাউন্ট থেকে তথ্য চুরির ঘটনা তারা প্রকাশ করেছিল, এই হ্যাকিং তার থেকে ভিন্ন বলেও জানায় ইয়াহু।

সে সময় ঘটনাটিকে বলা হয়েছিল ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলার ঘটনা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ