আন্তর্জাতিক

আলেপ্পোয় নাগরিকদের নিরাপদে সরিয়ে নেয়ার প্রক্রিয়া চলছে

সিরিয়ার আলেপ্পো
সিরিয়ার আলেপ্পো

সিরিয়ার আলেপ্পোয় বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোয় আটকে পড়া সাধারণ নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার প্রক্রিয়া দ্বিতীয় দিনের মতো চলছে।

এ পর্যন্ত প্রায় তিন হাজার লোককে বাসে করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। তবে জাতিসংঘের মতে এখনো সেখানে পঞ্চাশ হাজারের বেশি মানুষ আটকা পড়ে আছে।

বিদ্রোহীদের দখলমুক্ত করতে, রাশিয়ার সহায়তা নিয়ে দেশটির সরকারি বাহিনী চলতি সপ্তাহে আলেপ্পোতে ব্যাপকভাবে অভিযান শুরু করে। বিদ্রোহী নিয়ন্ত্রিত প্রায় সব এলাকাই এখন সরকারের নিয়ন্ত্রণে বলে দাবি করেছে প্রেসিডেন্ট বাশার আল আসাদ প্রশাসন।

এদিকে, এ অভিযানে বহু সাধারণ মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। এ পরিস্থিতিতে সিরিয় সরকারের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে জাতিসংঘ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ