আন্তর্জাতিক

কান্দাহার বিমানবন্দরের ৫ নারী নিরাপত্তাকর্মীকে হত্যা

আফগানিস্তানের কান্দাহার
আফগানিস্তানের কান্দাহার

আফগানিস্তানের কান্দাহার বিমানবন্দরের ৫ নারী নিরাপত্তাকর্মী অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা এ খবর নিশ্চিত করেছেন।

কান্দাহার গভর্নরের মুখপাত্র জানিয়েছেন, শনিবার সকালে ওই নারীরা একটি মিনিভ্যানে করে তাদের কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে কমপক্ষে ৩ জন বন্দুকধারী তাদের ওপর গুলি চালায়। এতে ভ্যানের চালকসহ ৫ নারী কর্মী নিহত হন।

তারা বিমানবন্দরে নারী যাত্রীদের লাগেজ ও শরীর তল্লাশীর কাজে নিয়োজিত ছিলেন। ঘরের বাইরে কাজ করায় এর আগেও তাদেরকে হত্যার হুমকি দেয়া হয়।

এদিকে, এখন পর্যন্ত কেউই এ হামলার দায় স্বীকার করেনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ