আন্তর্জাতিক

ইন্দোনেশিয়া পাপুয়া প্রদেশে বিমান বিধ্বস্ত, নিহত ১৩

বিমান বিধ্বস্ত
বিমান বিধ্বস্ত

ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশের প্রত্যন্ত একটি এলাকায় সেনাবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৩ আরোহীর সবাই নিহত হয়েছে। রোববার সকালে হারকিউলিস সি-ওয়ান থ্রি জিরো বিমানটি বিধ্বস্ত হয়।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে ৩ জন বিমানের পাইলট এবং বাকি ১০ জন সেনা সদস্য। স্থানীয় সময় সকাল ৬টা ১৫ মিনিটে খাবার সরবরাহের কাজে ব্যবহৃত বিমানটি তিমিকা বিমানবন্দর থেকে ওয়ামেনা শহরের উদ্দেশে রওয়ানা হয়। পথে লিসুয়া পর্বতমালার ওপর এটি বিধ্বস্ত হয়।

বিমান বাহিনীর স্টাফদের প্রধান জানান, খারাপ আবহাওয়ার কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দেশটির অনুসন্ধান ও উদ্ধারকারী বিভাগের কার্যনির্বাহী পরিচালক জানিয়েছেন, দুর্ঘটনাস্থল শনাক্ত করে নিহতদের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ